
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিয়ের কথা বলে বাড়িতে নিয়ে মনিকা বেগম (১৮) নামে এক যুবতীর টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছেন তার প্রেমিক।
রবিবার (১৫ নভেম্বর ) সন্ধ্যা ৭ টার দিকে এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনা সূত্রে মনিকার মা রেক্সোনা বেগম জানান, তার মেয়ে মনিকা বেগমএকটি গার্মেন্টসে চাকরি করতেন। চাকরির সুবাদে মুঠো ফোনে এক বছর সময় ধরে দশ পিনে উপজেলার আলমগীর গাজীর ছেলে আরিফ গাজীর সাথে প্রেমে জড়িয়ে পড়েন। পরে আরিফ গাজী তার মেয়েকে এক মাস আগে ঢাকা থেকে নিয়ে তার বাসায় চলে আসেন। আর সন্ধ্যায় তার মেয়েকে মেয়ের বাড়িতে পাঠিয়ে দেন। তার মেয়ে অসুস্থ থাকায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহউদ্দিন বলেন তার অবস্থা আশঙ্কা জনক দেখে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এ বিষয়ে মনিকা বেগম বলেন, আমার সাথে আরিফ গাজীর প্রায় দেড় বছরের সম্পর্ক। আমার সাথে থাকা ৪০ হাজার টাকা আমার কানের দুল হাতের বালা গলার চেইনএগুলো আরিফ গাজীর কাছে। আমাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে করেছে ও আমার সাথে ওর শারীরিক সম্পর্ক হয়েছে। আমি প্রশাসনের মাধ্যমে ও সঠিক বিচার চাই।এ বিষয়ে প্রতিপক্ষ আলমগীর কাজী বলেন, এক মাস পর্যন্ত মেয়ে আমাদের বাড়ি আমার ছেলের সাথে বেড়াতে এসেছে। আরিফ গাজীর মুঠোফোনে ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। রনগোপালদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওলিউল ইসলাম রুবেল ঘটনার সত্যতা স্বীকার করেন। পানপট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা বলেন, মনিকা বেগমের পরিবার গরিব মানুষ আইনি সহায়তা পেলে পরিবারটি বেঁচে থাকবে। মনিকার পরিবার মনিকা কে নিয়ে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।