
প্রকাশিত, ১৫-১২-২০২০
মোঃ শফিকুল ইসলাম (রাকিব), খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে খানসামা উপজেলা সহ সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যান সেবা সংঘের প্রতিস্ঠাতা ও সভাপতি মোঃ জসিম উদ্দিন।
এক শুভেচ্ছা বাণীতে বলেন,
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক গৌরবময় দিন ১৬ ডিসেম্বর। বাঙালির নিজস্ব জাতিসত্ত্বার উন্মেষের দিন এটি।
এদিনেই মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় সূচিত হয়। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।
মহান বিজয় দিবসের এই শুভক্ষণে খানসামা উপজেলা বাসী সহ, পুরো দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরও বলেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন।
বঙ্গবন্ধুর আহ্বানে ও নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় চুড়ান্ত বিজয়। আমি আজ বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যাঁর অপরিসীম ত্যাগ ও আপোষহীন নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
বিনম্র শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের প্রতি।