
মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজারের পাশে শিবপুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কেয়া পরিবহন নামের একটি বাস ফুলবাড়ির দিকে যাচ্ছিল আর নবাবগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা দিনাজপুরের দিকে আসছিল। শিবপুরি এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলে সিএনজি অটোরিকশায় থাকা দুই শিশু নিহত হয়। শিশু দুটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে। সিএনজি অটোরিকশা চালকসহ চারজনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।