
প্রকাশিত,২৮, আগস্ট,২০২৩
মাসুদ রানা,বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বাসাইল উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরন করা হয়েছে।
সোমবার(২৮আগষ্ট) সকালে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাসাইল -সখীপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড.জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান, বাসাইল থানার ওসি তদন্ত আবু হানিফ সরকার,সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল,সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যাক্ষ মশিউর রহমান খান আপেল,বাসাইল ডিগ্রী কলেজের ভারপাপ্ত অধ্যাক্ষ জাহাঙ্গীর হোসেন মিয়া,একাডেমিক সুপাভাইজার আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীসহ বিজয়ীকে ক্রেস্ট দেয়া হয়।
মাসুদ রানা
বাসাইল টাঙ্গাইল
২৮.০৮২০২৩