গাজীপুর প্রতিনিধি ঃ
গাজীপুর মহানগর বাসন থানায় ফটো সাংবাদিক মোঃ রাজু আহাম্মেদ কে ঢুকতে দিলেন না ডিউটিরত পুলিশ কনস্টেবল।
শুক্রবার রাত সারে আটটার সময় বাসন থানায় অফিসার্স ইনচার্জ (ওসি) এর সাথে দেখা করার জন্য তিনজন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদি বাসন থানায় গেলে ফটো সাংবাদিক রাজু আহমেদ ভিতরে যেতে চাইলে ডিউটিরত পুলিশ কনস্টেবল তাকে ভিতরে ঢুকতে দেয়নি।
ফটো সাংবাদিক রাজু আহমেদ দুঃখ প্রকাশ করে বলেন আমার থানায় যাওয়া আসা কম থাকলেও সবার কাছে পরিচিত মুখ তিনি ।
আজ শুক্রবার কোন প্রয়োজন বাসন থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহেবের কাছে দেখা করার জন্য গেটের ভিতরে ঢুকতে গেলে কনষ্টবল মিজান তাকে গেট থেকে বাহির করে দেন বহু লোকের সামনে থেকে। আমি ফটো সাংবাদিক রাজু আহমেদ পরিচয় দিলেও ভিতরে অনেক লোক আছে বলে ভিতরে ঢুকতেই দেননি গেটের ডিউটিরত পুলিশ কনস্টেবল মিজান।
ফটো সাংবাদিক রাজু আহমেদ আরো বলেন, যে ভাই অনেক লোকজন ভিতরে ঢুকছে আর বাহির হচ্ছে আমাকে একটু ভিতরে ঢুকতে দেন তারপরেও রাজু আহমেদ কে একবার নয় দুইবার বাহির করে দেন ঐ পুলিশ কনস্টেবল মোঃ মিজান। অনেক লোকজন পরিচিত গেটের সামনে দাঁড়ানো তাকে চিনেন। তাকে বাহির করে দেওয়ায় রাজু আহমেদ লজ্জায় পড়ে যান। তিনি বলেন থানা সকলের জন্য উন্মুক্ত, তাই সকলের সাথে ভালো ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেন রাজু আহমেদ।
গাজীপুরে ৯ বছর যাবৎ ফটো সাংবাদিক হিসেবে সুনামের সহিত গাজীপুর জেলায় কাজ করে আসছেন। সকল নেতাকর্মীর সাথে ভালো সম্পর্ক ও চেনাজানা। বিভিন্ন প্রোগ্রামের কাজ সুনামের সহিত ও নিঃস্বার্থভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছেন তিনি।