প্রকাশিত,০৮-০৩-২০২১
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
পার্বত্য বান্দরবানের লামায় ৭টি ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে (২০২১-২২ ইং) ভিজিডি চক্রের আওতায় প্রতিমাসে ৩০ কেজি করে ভিজিডি চাউল পাচ্ছে ২,৩৬০ পরিবার।লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ মার্চ)সকালে ১১টা থেকে ইউনিয়নে পরিষদ হলরুমে ভিজিডি চাউল বিতরণ কর্মসূচিতে সভাপতিত্বে করেন,পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি।
উদ্বোধন হিসাবে উপস্থিত আছেন নির্বাহী অফিসার মো. রেজা রশিদ, অতিথি হিসাবে ইউনিয়ন আ,লীগের সভাপতি হেলাল উদ্দিন বি এ,প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম, মুহাম্মদ শহিদুল্লাহ মিন্টু, উপজেলা ব্যাবস্থাপক ও একটি বাড়ি একটি খামার জুনিয়র অফিসার মো.সোহেল, সহ স্থানীয় ইউপি মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তব্য চেয়ারম্যান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভিজিডি কার্ড, ২০২১/২২ সালে অর্থ বছরের মাসিক বরাদ্দ খাদ্য শস্য ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি সহযোগিতা পাওয়া ভিজিডি চাউল।ফাইতং ইউনিয়নে ১ থেকে ৯ নং ওয়ার্ডে মহিলা প্রতি কার্ডে ৩০ কেজি করে, ৩৩৫ জন অসহায় মহিলাকে মাসিক চাউল দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির(২০২১-২২ ইং) ভিজিডি চক্র এর আওতায় লামা উপজেলার ৭টি ইউনিয়নে মধ্যে গজালিয়ায় ৩৫০ পরিবার, সদরে ২৮০, ফাঁসিয়াখালীতে ৪১০,আজিজ নগরে ৩২০,সরইতে ৩২৫ ,রুপসী পাড়া ৩৪০,ফাইতং ৩৩৫ পরিবারসহ মোট ২,৩৬০ পরিবার ভিজিডি পাচ্ছেন।
সেক্ষেত্রে জানুয়ারি মাসের ১ম কিস্তির চাউল ইউনিয়ন পযার্য়ে বিতরণ করা হয়েছে।
আকাশ মার্মা মংসিং
বান্দরবান