
প্রকাশিত, ১৮ জানুয়ারি, ২০২১
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানে আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া শুরু করেছে।
আজ ১৭ জানুয়ারী রবিবার সকালে বান্দরবান নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি সাধারন সম্পাদম ও সাবেক মেয়র প্রার্থী জাবেদ রেজা মনোনয়ন পত্র জমা দেন । বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি সহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও সংরক্ষিত আসনে ৭ জন নারী এবং কাউন্সিলর পদে ৩৮ জন পুরুষ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রোববার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে প্রার্থীরা দলীয় নেতাকর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা মো.রেজাউল করিম বলেন, ১৭ জানুয়ারী বিকেল ৫টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলরদের কাছ থেকে মনোনয়নপত্র জমা নেয়া হবে এবং ১৪ফেব্রুয়ারী অনুষ্ঠিত চতুর্থ ধাপের বান্দরবান পৌরসভা নির্বাচন ইবিএমের মাধ্যমে হবে ভোট গ্রহন এবং বান্দরবানে ৯টি ওয়ার্ডে ২৯ হাজার ৭শত ২৯জন ভোটার এতে অংশগ্রহণ করবে।
অপরদিকে পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ, বিএনপি, পার্বত্য নাগরিক পরিষদ ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে সংরক্ষিত নারী আসনে ৭ জন নারী প্রার্থীও রয়েছেন।
জানা যায়, ১৯ জানুয়ারী যাছাই-বাছাই,২৬ জানুয়ারী প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ জানুয়ারী প্রতীক বরাদ্ধের মাধ্যমে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করবে।
আকাশ মার্মা মংসিং