
প্রকাশিত,২৯ মার্চ, ২০২১
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
"শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীর পিতা শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উপলক্ষে চলমান খাদ্য বান্ধব কর্মসুচী হতদরিদ্র মাঝে নায্য মুল্যে চাউল বিতরণ করা হয়েছে।
আজ ২৮ মার্চ রবিবার সকাল ১১ঘটিকায় বান্দরবান সদর উপজেলা ৪ নং সুয়ালক ইউনিয়নে মাঝের পাড়া বাজারে নায্য মুল্যে পুষ্টিবদ্ধ চাউল বিতরণ করা হয়েছে।
বিতরণী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান উক্যনু মার্মা, বাজার সমিতি সাধারন সম্পাদক টিটু দাশ, বাজারে ডিলার বিমল কান্তি দাশসহ এলাকা সর্বসাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এইদিকে প্রতি ওয়ার্ডের সর্বমোট নায্যমুল্য চাউল পাবেন ৫৩৪ জন। তার মধ্যে ৪ ও ৫ নং ওয়ার্ডে মাঝের পাড়া, লামার পাড়া,প্রফুল্ল পাড়া,হেডম্যান পাড়া, গনেশ পাড়া, আমতলি পাড়া ও আমতলি তংচগ্যা পাড়াসহ সর্বসাধারন মাঝে বিতরণে ১০ টাকা নায্যমুল্য দরের ৩০ কেজি চাউল পেয়েছেন মোট ৩২৪ জন। তবে ২নং ওয়ার্ডে এখনো চাউল বিতরণে চলমান রয়েছে মোট ২১০ জন। তবে দ্রুত এই নায্যমুল্য চাউল বিতরণ করা হবে বলে জানান বাজারে সমিটি সাধারণ সম্পাদক টিটু দাশ।