
প্রকাশিত,২৯, ডিসেম্বর,২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল বন্দর থেকে বান্দরবান জেলার লামা থানা এলাকা থেকে নিখোঁজ উওয়াইমে মারমা (১৭) নামে এক কিশোরীকে ৬ দিন পর উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। এ সময় সোলাইমান (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরী বান্দরবান জেলা লামা থানার ইয়াংছা বড় পাড়া গ্রামের মংছিং মারমার মেয়ে। আটকৃত সোলাইমান বেনাপোল পৌর সভার দূর্গাপুর গ্রামের আবু হাসেমের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, উওয়াইমে মারমা নামে এক কিশোরী বান্দরবান থেকে নিখোঁজ হয়। পরে তার অবিভাবকরা লামা থানা অভিযোগ দায়ের করেন। সেখান থেকে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়। দীর্ঘ ৬ দিন পর আজ বেনাপোল বাজার থেকে তাকে উদ্ধার করা হয়।সেই স্থে সোলাইমান নামে এক যুবকে আটক করা হয়েছে।লামা থানায় সংবাদ দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশের একটি টিম রওনা হয়েছে। তাদের কাছে কিশোরীকে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
২৮/১২/২১