print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১০-১১-২০২০
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

বান্দরবানে ব্র্যাক শিক্ষা কর্মসূচির জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিলস প্রোগ্রাম ইন চট্টগ্রাম হিল ট্র্যাকস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ নভেম্বর সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভা কক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচির জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিলস প্রোগ্রাম ইন চট্টগ্রাম হিল ট্র্যাকস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির জেন্ডার জাস্টিস এন্ড ডাইভার সিটি প্রোগ্রামের চিফ অব পাটি মাহামুদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।

এসময় সভায় অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল আলম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী, কানাডা টু বাংলাদেশ এর উপদেষ্টা রিফুল জান্নাত, জেন্ডার জাস্টিস এন্ড ডাইভার সিটি প্রোগ্রামের পরিচালক নবনীতা চৌধুরী, এরিয়া ব্যবস্থাপক সেলিনা পারভীন, আমজাদ হোসেন, শিক্ষা ব্যবস্থাপক মোঃ মাসুদ রানা, আতাউর রহমান, সিনিয়র অফিসার জুহি চাকমা, ব্র্যাক জেলা প্রতিনিধি অজিত নন্দীসহ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারিরা।

এসময় জেন্ডার জাস্টিস এন্ড ডাইভার সিটি প্রোগ্রামের চিফ অব পাটি মাহামুদ হাসান জানান, পার্বত্য চট্টগ্রাম এলাকায় সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক নারী ও মেয়ে শিশুদের লিঙ্গভিত্তিক বৈষম্য ও সহিংসতা কমিয়ে এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে তাদের দক্ষতা ও সুযোগ তৈরী করার মাধ্যমে তাদের দারিদ্র্য বিমোচন এবং ক্ষমতায়নে কাজ করা হবে। আরো জানান, বান্দরবান ও রাঙ্গামাটি জেলার ৭টি উপজেলার রাঙ্গামাটি সদর, বান্দরবান সদর, রুমা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি, থানচি উপজেলা গুলোর বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী সম্প্রদায়ের নারী, মেয়ে, পুরুষ এবং ছেলেদের শিক্ষা, জেন্ডার, দক্ষতা উন্নয়ন ও ইয়ুথ প্লাটফর্ম নিয়ে কাজ করা হবে।

সভায় বক্তারা বলেন, নারীরা হল পরিবারের মূল চালিকা শক্তি, পুরুষের পাশাপাশি নারীরা সমান তালে শ্রম দিয়ে আসছে। সভায় ভিডিও কনফারেন্স ও স্যালাইডের মাধ্যমে শিশু কিশোরী ও নারী শিক্ষায় দক্ষতা অর্জনে আরো গতিশীল আনতে এই প্রকল্প কার্যকর ভুমিকা রাখবে এই প্রত্যাশা করেন বক্তারা।