
প্রকাশিত,১৪, নভেম্বর,২০২২
আশিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ-
ব্রাক্ষনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাখর নগর গ্রামের আজ সোমবার বিকাল ৫ টা সময়ে জাহাঙ্গীর আলম সাবেক চেয়ারম্যানের বাহিনী ও রব্বান মিয়ার বাহিনীর মধ্যে জমি জমার জেরধরে ব্যাপক সংঘর্ষ হয়।এই সংঘর্ষে আহত হয় গুলি,টেঁটাবিদ্ধসহ ৩০ জন নারী পুরুষ ও শিশু বাঁচ্চারা।
আহতরা হলেন- সোহেল রানা(৩৮)রফিক মিয়া( ৩৫)আশ্রাফমিয়া( ২৫)সালমান আহমেদ (৪০)হেলেনা বেগম (৪২)ইমরান আহমেদ (১৮)রাসেল মিয়া (৩৭)সাইফুল ইসলাম( ৪৫) নিপু মিয়া( ৪২) সানি (১৩) কে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রাসেল মিয়ার অবস্থা আশংকা জনক হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
তাদের মধ্যে কয়েকজনকে নরসিংদির জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছ।এলাকাবাসী জানান বহুদিন আগে থেকেই তাদের মাঝে জমি নিয়ে বিরুদ্ধ চল আসছে আজ বিকেল তারই কথা বার্তার কাটাকাটি নিয়ে টেটা,চল, দা,ছুরি নিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন।এই নিয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নুরে আলম বলেন আমার টিমসহ আমি ঘটনাস্থলে গিয়ে কিছু টেটা উদ্ধার করেছি তবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।