প্রকাশিত,০৩, জুন,২০২১
রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের অতিরিক্ত রেজিষ্টার আকিক সৈয়দ মাশাদুল হাসান এর বিরুদ্ধে কর্মকর্তা ও কর্মচারিদের ফাইল আটকিয়ে ও নানা অজুহাতে উৎকোচ বানিজ্য করার অভিযোগ পাওয়া গেছে।
এসকল ঘটনার প্রতিবাদ করা হলে তিনি বিধি বহ্নীভুত ভাবে কর্মকর্তা ও কর্মচারীদের নাজেহাল করে অশ্লীল বকাজকা করার মত বহু ঘটনা রয়েছে। গত ৩১ মে রেজিষ্টারের সামনেই পরিস্থিতি উত্তপ্ত হয়।
সেখানেও আকিক সৈয়দ মাশাদুল হাসান প্রতিবাদকারীদের সাথে অসৎ আচারন করেন। পরদিন এ নিয়ে সমাজতার লক্ষে রেজিষ্ট্রার ও ভুক্তভোগীরা আলোচনায় বসে প্রথমিক ঘটনার মিমাংশা করেন। তখন তিনি উৎকোচ নেয়া ৮/৯টি ফাইল ছেড়ে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি আবার মুঠোফোনে এর সত্যতাও স্বীকার করেন।
ইতিপূর্বে বাকৃবির অফিসার অলিউল্লাহ, ইঞ্জিনিয়ার হুমায়ুন, আমজাদ হোসেন, লুৎফরসহ অনেকের সাথে অশালীন আচারন করেছেন। ৩য় শ্রেনীর কর্মচারীদের সভাপতি নজরুল ইসলাম ও সাধারন সম্পাদ মুকুল এবং ৪র্থ শ্রেনীর কর্মচারীদের সভাপতি মোন্তাজ উদ্দীন ও সাধারন সম্পাদক ইদ্রীস আলী এ সকল ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিকার দাবী করেন।
উল্লেখ্য আওলাদ, রফিকুল, জাকির ও ফারুক জানান, তাদের কাছ থেকে উৎকোচ নিয়েও তাদের ফাইল ছাড়ার ব্যপারে হয়রানি করা হচ্ছে।