
প্রকাশিত,২৬, জুলাই,২০২১
নিজস্ব প্রতিবেদক ঃ
সারা বাংলায় একই দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ও আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড।
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ২৪৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫২১ জন।
একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ১৯২ জন, আক্রান্ত, একইদিন এটি দেশের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৭৯ হাজার ৮২৭জনে।
সোমবার(২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ৫৯২জন শনাক্ত। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।