
প্রকাশিত, ১০-১১-২০২০
বরিশাল জেলা প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারো বাড়তে শুরু করেছে। সরকার মাস্ককে বাধ্যতামূলক করলেও জনগনের সারা খুবই কম তাই করোনা বিস্তার ঠেকাতে আবারও মাঠে নেমেছে বরিশাল জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় বরিশাল জেলা প্রশাসনের ৩টি পৃথক ভ্রাম্যমাণ আদালত।
এসময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও মাস্ক না পড়ার অপরাধে ৫টি প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তিকে ৯ হাজার ৮শ” টাকা জরিমানা করা হয়েছে।একই সাথে ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে এবং ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা জেলা প্রশাসনের ফেস্টুন বিভিন্ন প্রতিষ্ঠানে টানিয়ে দেয়।
জনসচেতনতা বাড়াতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।