
প্রকাশিত,০৮, জুলাই,২০২৩
বন্দর প্রতিনিধিঃ
-নারায়নণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া এলাকায় প্রবাসীর বাড়িতে দুর্ধূর্ষ চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ভোক্তভোগী প্রবাসীর ভাই বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সূত্র মতে, বাগদোবাড়িয়া ভূইয়া বাড়ির হাজ্বী নুরুল ইসলাম ভূইয়ার প্রবাসী পুত্র আমির হোসেন ভূইয়ার নিজস্ব ভবনের ২য় তলা বসত রুমে দুর্ধুর্ষ চুরির ঘটনা ঘটে।
গত ০৪-০৭-২৩ইং প্রবাসী আমির হোসেনের স্ত্রী খাদিজা আক্তার রীমা অসুস্থ মামাকে দেখতে বাড়িতে চলে যায়।
বাড়ির দ্বিতীয় তলার বসত রুম খালি পেয়ে গত ০৬-০৭-২০২৩ইং দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল রুমের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। সেখানে ঘরের আলমারি, সুকেস, ওয়ারড্রবের তালা ভেঙ্গে এক ভড়ি ওজনের ছয়টি স্বর্নের চেইন যাহার আনুমানিক মূল্য ৫,৫০,০০০/ (পাঁচ লক্ষ পঞ্চাশ) হাজার টাকা। তাছাড়া এক ভড়ি ওজনের একটি ঝুমকা,কানের দুল, আংটি,ব্রেসলেইট, লকেট সহ মোট ছয় ভড়ি ওজনের স্বর্ন যাহার মূল্য ৬০০০০০/ (ছয় লক্ষ) টাকা।তাছাড়া ঘরে রক্ষিত প্রায় বার-তের ভড়ি ওজনের রুপার নুপুর যাহার মূল্য প্রায় ২৫০০০/(পঁচিশ হাজার) টাকা সহ আলমারি ও সুকেসের ড্রয়ারে রাখা নগদ ১,৫০,০০০/ (এক লক্ষ পঞ্চাশ) হাজার টাকা এবং শাওমী কোম্পানির একটি এন্ড্রুয়েট মোবাইল যাহার মূল্য ২৫০০০/ (পঁচিশ হাজার) টাকা ও বিদেশী মূল্যবান সামগ্রী সহ আনুমানিক ১৩,৫০০০০/ (তের লক্ষ পঞ্চাশ) হাজার টাকার মত মালামাল সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করলে কামতাল তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান শনিবার সকালে তদন্তকালে সাংবাদিকদের জানান, চোরের দল রাতের কোন এক সময় রুমের তালা ভেঙ্গে চুরি করে। তিনি আরো জানান এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
যত দ্রুত সম্ভব চোরদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা অব্যাহত থাকবে।
এস এম নাসের
দৈনিক দেশ সময়,
বন্দর প্রতিনিধি-