
প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২০, ৪:২২ এ.এম
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সমুদ্র উপকূলকে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত
![]()
- সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া প্রায় তিন শতাধিক পর্যটক আটকা পড়েছে লঘুচাপের প্রভাবে।
- অনলাইন ডেস্ক ঃ
- বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সমুদ্র উপকূলকে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলায় কক্সবাজার ও টেকনাফের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের যোগাযোগ গত বৃহস্পতিবার হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এ কারণে গত বুধবার ও তার আগের দিন সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া ৩ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। তবে গতকাল সমুদ্রবন্দরে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়ায় আজ থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ কিংবা ট্রলার চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, হুঁশিয়ারি সংকেত উপেক্ষা করে সেন্টমার্টিন দ্বীপে যেসব পর্যটক অবস্থান করছে, তাঁরা যাতে কোনো সমস্যায় না পড়েন, সে ব্যাপারে সেন্টমার্টিন পুলিশ,কোস্টগার্ড ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। আটকেপড়া পর্যটকদের সহনশীল মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
Copyright © 2026 Daily Deshsomoy. All rights reserved.