বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম, প্রতিষ্ঠাতা সভাপতি, তোফাজ্জল হোসেনের বানী


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৪-২৩, ১০:২১ পূর্বাহ্ন /
বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম,  প্রতিষ্ঠাতা সভাপতি, তোফাজ্জল হোসেনের বানী
print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, এপ্রিল,২০২৩

বিশেষ প্রতিনিধি ঃ

সিয়াম সাধনার মাস, পবিত্র রমজান মাস অতিবাহিত হয়ে বার্তা নিয়ে এলো ঈদের। করোনা পীড়িত বিশ্বে মহান আল্লাহ তায়ালা আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, তার জন্য হাজার শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, আলহামদুলিল্লাহ।

গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়কে।
যিনি এই বিশ্ব দুর্যোগ করোনার ভয়াবহতার মাঝে প্রায় ১৮ কোটি অধ্যুষিত গরিব – দুঃখী জনগণের মুখি হাসি ফোটালেন।
প্রতিটি নাগরিক কে করোনার ভ্যাকসিন প্রদান করলেন। গৃহহীন প্রায় দুই লক্ষ পরিবার কে গৃহ হস্তান্তর করলেন।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে ধনী-গরীবের মিলন মেলা। হতদরিদ্রের মুখে হাসি ফুটাতে সরকার নগদ অর্থ সহ প্রতিটি জেলা থানা ও ইউনিয়ন পর্যায়ে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
স্বাধীনতা পরবর্তী সরকারের এই ধরনের মহতী উদ্যোগ বিগত দিনে কারো চোখে পড়েনি।
আমি বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রীর সকল মহতি উদ্যোগকে সু- স্বাগত জানাচ্ছি।
পবিত্র ঈদুল ফিতরের মহিমায় মহান আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করুক।
আমি শ্রদ্ধা ও বিনয়ের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সারা বিশ্বের সকল ধর্মপ্রান, ও অন্য সম্প্রদায়ের সকল মানুষকে। গভীর সমবেদনা জানাচ্ছি বঙ্গ বাজার ও নিউ মার্কেট এ আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত সকল পরিবার বর্গের প্রতি। আর বুকভরে ঘৃনা পোষন করছি নাশকতা কারিদের কে।
সর্বশেষে # সুন্দর হোক আগামী, সুখী হোক দেশ, মুজিব এর বাংলা এখন বহিঃবিশ্বে উন্নয়নের নতুন এক বাংলাদেশ #।

তোফাজ্জল হোসেন
প্রতিষ্ঠাতা সভাপতি,
বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটি।