ফ্রান্সে বিশ্বনবীর মোহাম্মদ(সাঃ) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ গফরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১০-৩১, ৪:৫৫ পূর্বাহ্ন / ১৭
ফ্রান্সে বিশ্বনবীর মোহাম্মদ(সাঃ) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ গফরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ
print news || Dailydeshsomoy

আমিনুল ইসলাম ময়মনসিংহ গফরগাঁও প্রতিনিধি,

আজশুক্রবার বাদ জুম্মা রেলওয়ে ষ্টেশন চত্বর থেকে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মিছিলটিইমামবাড়ি জামে মসজিদ সংলগ্ন ইমামবাড়ি ঈদ গা মাঠে গিয়ে শেষ হয় । বিক্ষোভ মিছিলে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।

এর আগে রেলওয়ে ষ্টেশন চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । গফরগাঁও ওলামা সমিতির সভাপতি মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নূরুল আমিন ,সভাপতি পাগলা ওলামা দল, মাওলানা মাহদুল হাছান সালমানি, সাধারন সম্পাদক গফরগাঁও ওলামা সমিতি, মাওলানা আজিজুর রহমান, সহসভাপতি গফরগাঁও ওলামা সমিতি, মাওলানা মনিরুল ইসলাম, সহসভাপতি, গফরগাঁও ওলামা সমিতি, মাওলানা নূরুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক,মাওলানা মোহাম্মদী হাছান, সাংগঠনিক সম্পাদক ওলামা সমিত, মাওলানা মুফতি আসাদ উল্লাহ, মুহতামিম মারকাজ মাদ্রাসা, গফরগাঁও ওলামা সমিতি, মাওলানা নজরুল ইসলাম ফরাজি, সাধারন সম্পাদক আল নূর ফাউন্ডেশন,মাওলানা হুমায়ূন কবীর, মাওলানা হুমায়ূন কবীর, মাওলানা নাদিম হাছান সহসভাপতি আহবাব পরিষদ, মাওলানা আব্দুল্লাহ বাকী, সভাপতি, যুব জমিয়ত, বৃহত্তর ময়মনসিংহ, মাওলানা জহিরুল ইসলাম, সভাপতি যুব মজলিশ, গফরগাঁও থানা,মাওলানা আহসান উল্লাহ প্রমুখ ।

সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। পাশপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি।