
প্রকাশিত,৩১, আগস্ট,২০২৩
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম,( ৩১, আগস্ট,) বৃহস্পতিবার দুপুরে
বি এন পির এক তৃণমূল কর্মীর সাথে খাারাপ আচরন করায় বাজারে থাকা সাধারণ জনগণ অন্যায় আচরণের প্রতিবাদ করতে গেলে তাদের সাথেও খারাপ আচরণে অতিষ্ঠ হয়ে জন রোষানলে পড়ে উত্তম মাধ্যম গণপিটুনি খায়।
বাজারের জৈনক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, এই শফিকুল স্বেচ্ছাসেবক দলের আহবায়কের উপযুক্তই না, ওর মত ব্যক্তিকে যারা নেতৃস্থানীয় পদে আসীন করেছেন তাদের প্রতি আমাদের সন্দেহান, নিশ্চয়ই সেখানে অর্থ বিনিময়ের মাধ্যমে এরম একটা বাজে অযোগ্য লোককে আহ্বায়ক করা হয়েছে।
সে মুরুব্বিদের সাথে বেয়াদবি ছোটদের সাথে অসদাচরণ, সমবয়সীদের সাথে দম্ভ অহমিকা, তার আচরণের বৈশিষ্ট।
নাম না প্রকাশের শর্তে আরেকজন বলেন
এদের মত লোকের হাতে নেতৃত্ব থাকলে দলের অমঙ্গল নিশ্চিত।
তাই দলের নীতি নির্ধারকদের অনুরোধ করব এসব অযোগ্য, উগ্র, গ্রহণযোগ্যতাহীন ব্যক্তি কে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কার করে সুষ্ঠু দ্বারা রাজনীতিকে সচল করার লক্ষ্যে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করলে দল আরো শক্তিশালী হবে।
এ ব্যাপারে ময়মনসিংহ জেলা আহবায়ক ও যুগ্ন আহবায়ক সহ অনান্য নেতারাও শফির আচার আচারনে নাখুশ বলে জানা গেছে।