
প্রকাশিত,২৮, নভেম্বর,২০২২
বাঞ্ছারামপুর প্রতিনিধ ঃ
ব্রাক্ষনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আজ সোমবার সন্ধ্যা মাগরিব আজানের সময়ে সোনারামপুর গ্রামের সুমি নামের এক তরুণীকে চক বাজারের ব্রিজে পূর্ব গোড়ায় হালিমের দোকানের পার্শে ফিল্মি স্টাইলে একজন ছেলে কুড়াল দিয়ে কুপিয়ে যখম করে দৌড়ে পালিয়েছে ।
সেখানে কুড়াল, দা গামছা ও জুতা রেখে গেছেন।পথচারীরা বলেন উপজেলার সামনে দিয়ে পালিয়েছে ছেলেটা। বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ ফেলে রাখা দা কুড়াল উদ্ধার করেছে।
আশেপাশে থাকা পথচারীরা তাকে সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। দায়িত্বর চিকিৎসক বলেন সুমির পিঠে ও ঘারে ক্ষত বেশি হয়েছে তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠানো হয়ছে।
এ নিয়ে সুমির সাথে কথা বললে তিনি জানান আমি কাউকে দেখিনি তাই তাকে চিনতে পারি নাই।
খোজ নিয়ে জানা যায় যে, সুমি বাঞ্ছারামপুর সদরে ইসলামি হাসপাতালের নার্স হিসাবে চাকরি করেন।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।