
চাঁদপুর জেলা প্রতিনিধি,
চাঁদপুরের ফরিদগঞ্জে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন এর মাদারতলী গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ। কিশোরীর বাবা রুহুল আমিন জানান, গত শনিবার ১৯সেপ্টেম্বর বিকেলে আমার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী পাশবর্তী আমার এক আত্মীয়ের বাড়ি থেকে আসার পথে পার্শ্ববর্তী বাড়ির ইমরান হোসেনের ছেলে লম্পট পারভেজ (১৮)জোরপূর্বক বাগানে নিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে।
অচেতন অবস্থায় বাগানের ভিতরে পার্শ্ববর্তী বাড়ির লোকজন দেখে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
লোকজন দেখে লম্পট পারভেজ দৌড়ে পালিয়ে যায়।এদিকে পারভেজের বাবা ইমরান হোসেন ঘটনার সমাধানের জন্য বিভিন্ন মহলে দৌড় ঝাঁপ দিয়ে থাকে।
হতদরিদ্র দিনমুজুর রুহুল আমিন আইনের দ্বারস্থ হতে পারছেনা টাকা ও এলাকার একশ্রেণীর প্রভাবশালী মহলের চাপে।
প্রশাসনের সহযোগিতা পেলে অভিযোগ করবে বলে জানিয়েছেন ধর্ষিতা পিতা।
এ বিষয়ে লম্পট পারভেজের মা পারুল বেগম বলেন, এ ঘটনার পর থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পেলে সমাধানের চেষ্টা করবো।
স্থানীয় সালিশদার বাবুল পাটোয়ারী বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী দর্শনের ঘটনাটা নিয়ে রুহুল আমিন আমাদের কাছে এসেছিল আমরা সমাধানের চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি।
জাকির পাটোয়ারী বলেন,বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশ বৈঠকের কথা রয়েছে সম্ভব হলে সমাধানের চেষ্টা করব না হয় আইনের দ্বারস্থ করবো।
ইউপি সদস্য আবুল বাশার (আবু) বলেন, উভয় পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা চলছে, সমাধান না হলে ধর্ষিতার পরিবারকে আইনি প্রক্রিয়ায় সকল সহযোগিতা করবো।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, ওই বুদ্ধিপ্রতিবন্ধী পরিবারের অভিযোগ পেলেই অভিযুক্ত পারভেজকে আটকের চেষ্টা করবো পাশাপাশি সুবিচার পাওয়ার জন্য যে কোন সহযোগিতা লাগে ফরিদগঞ্জ থানা পুলিশ তা অব্যহত রাখবে।