
প্রকাশিত,
প্রেস বিজ্ঞপ্তি ঃ
প্রাথমিক শিক্ষা ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন:
প্রাথমিক শিক্ষক ও কর্মকর্তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে “প্রাথমিক শিক্ষা ঐক্য পরিষদ”-এর নামে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল আজিজকে আহ্বায়ক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামানকে যুগ্ম আহ্বায়ক এবং শিক্ষা অফিসার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম রুমীকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়াও, ঘোষিত ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে রয়েছেন— উপ-পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন, উপ-পরিচালক মিজ নিলুফার ইয়াসমিন, উপ-পরিচালক মোঃ আব্দুল আলীম, উপ-পরিচালক আলেয়া ফেরদৌসী শিখা, সহকারী পরিচালক মোঃ রাইহুল করিম, সহকারী পরিচালক খন্দকার দিন মোহাম্মদ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ অহিদুল আলম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই কমিটি প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে এবং শিক্ষকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।