
প্রকাশিত, ০৬-১২-২০২০
মোঃ জিকরুল হকঃ রিপোর্টার ঃ
প্রভা জ্যোতি,
কবি, বাপ্পি হাসান, সেনা সদস্য।
সবুজ শ্যামল মাঠে মসৃণ পথ চলে,
অবসানে সূর্য্য বদন হেলিয়ে লাল বস্তু পড়ে,
দেখেছি তোমারে সূর্যাস্তের আঁধারে।
ও গো কৃষ্ণকেশী,তুমি কেড়েছ আমার মন,
দেখেছি, তোমার মাঝে জ্যোতির আবরণ!
বেলকনিতে কেশের দোলা চাঁদনি ছলছল,
দেখেছি যতই নয়ন ততই অশ্রু টলমল।
দূরের আকাশে তারা গুলো দিচ্ছে কত প্রভা,
ছেড়ে কেশে,কাজল চোখে পেয়েছে গো শোভা।
দুটি চোখ দেখেছি যত হারিয়েছি ততক্ষণ,
মাঝ নিশিতে তোমায় নিয়ে স্মৃতি বিচরণ।
বুকের ভিতর সাগরের সুনামি ভেঙ্গেছ দুশ্চর,
মায়ার আননে বানালে কবি, ধন্য হল অন্তর।
যখন থাকো আমার দুরে, দৃষ্টি অগোচর,
হারিয়ে আমার গাত্র খানি,থাকে না লোচন প্রভা।