
প্রকাশিত,০১,মার্চ
গত ২৬ফেব্রুয়ারী অন-লাইন পোর্টাল Bangla fm ও দৈনিক রুপশি বাংলায় সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ভূমি অফিসে খাজনা খারিজে ব্যাপক অনিয়মের অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে।
সংবাদে বলা হয়েছে এলাকার লোকজন ভূমি অফিসে খাজনা খারিজের জন্য আসলে তহশিলদার মোখলেছার রহমান আহাদকে দেখিয়ে দিয়ে কথা বলতে বলেন।আহাদ তাদের কাছে ইচ্ছেমত টাকা নেন,,খারিজ প্রতি নেন ৮থেকে১০হাজার টাকা।
উল্লেখ্য যে কথিত ঐই সাংবাদিক আওয়ামী শ্রমিকলীগের ধোপাডাঙ্গা ইউনিয়নের সেক্রেটারী ছিলেন/আছেন,জুলাই বিপ্লবের পূর্বে সে প্রায়ই অফিসে এসে বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নিত।সেই অভ্যাসথেকেই ২০ ফেব্রুয়ারি ২০২৫ অফিসে আসে টাকা নেওয়ার জন্য ।আমি ও আহাদ কেহই তাকে কোন টাকা না দেয়ার কারনেই সে,আমাদের কে বিপদ মূখিকরার মানসিকতায় এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদটি প্রকাশ করে।যা উদ্দেশ্য অ-প্রণোদিত।আহাদ কোন ভুমি অফিসে নিয়োগকৃত কোন কর্মচারি নয়।কম্পিউটারের ভাল কাজ জানে সে জন্যই সে মাঝে-মধ্যে এসে আমকে সহযোগিতা করে। তহশিলদার মোখলেছার রহমান আরো বলেন আমি ধোবাডাঙ্গা ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে জয়েন করার পর হইতে কোন অতিরিক্ত টাকা নেওয়া হয়নি। অনলাইনে যে খরচটা হইতেছে সেই খরচ টাই আমি নিতেছি।
আর খারিজ প্রতি ৮/১০হাজার টাকা নেয়ার কোন অভিযোগ!
অসত্য ও মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রচার করার জন্য তিব্র প্রতিবাদ ওনিন্দা জানাচ্ছি।
প্রতিবাদ কারি
মোঃমোখলেছার রহমান
তহশিলদার
ধোপাডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকতা
সুন্দরগঞ্জ,গাইবান্ধা।