
প্রকাশিত,৩০, সেপ্টেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ ভোর রাতে নেত্রকোণার পূর্বধলা উপজেলার দেওটুকুন এলাকা থেকে ২০ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ।
জানা যায়, নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ-এর দিক-নির্দেশনায় ডিবির ওসি মোঃ আবুল কালামের তত্ত্বাবধানে এসআই সঞ্জয় সরকারের চৌকস টিম পূর্বধলা উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদারীপুর জেলার শাওন(২০) এবং পটুয়াখালী বাউফল এলাকার আজিজুল(২২) কে নিষিদ্ধ ভারতীয় ২০ বোতল মদ সহ গ্রেফতার করে।
ডিবির ওসি আবুল কালাম জানান, পূর্বধলা থানায় অভিযান চালিয়ে ২০ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ সহ গ্রেফতার করা হয় ২ জনকে এবং বিশেষ ক্ষমতা আইনে পূর্বধলা থানায় আসামীদের বিরুদ্ধে মামলাটি প্রক্রিয়াধীন।
এ প্রসংঙ্গে জেলার দক্ষ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, নেত্রকোণা জেলা পুলিশ, গোয়েন্দা সংস্থা সহ পুলিশের বিশেষ টিম প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান চালিয়ে যাচ্ছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।