
প্রকাশিত,১৪, জুন,২০২৩
রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ
অদ্য বুধবার (১৪ জুন/২০২৩ খ্রিঃ) পুলিশ সুপারের কার্যালয়ে উপ-পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত মোঃ ইদ্রিস আলী কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন নীলফামারী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়।
এসময় পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতি প্রাপ্ত অফিসার কে অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বানসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী।