
[caption id="attachment_15258" align="alignnone" width="300"] Desh Somoy 116[/caption] on
মোঃ জিকরুল হকঃ
দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন এলাকা এবং গ্রামে তালিকাভুক্ত ১৭০ জন গরিব অসহায় বয়স্ক নারী ও পুরুষদের মাঝে শাড়ী,লুঙ্গি এবং স্বাস্থ্য প্রতিবন্ধী বয়স্ক মহিলাদের জন্য পবিত্র ঈদুল ফিতরের কাপড় উপহার বিতরণ করা হয়।।
এতে যে সমস্ত তালিকাভুক্ত এলাকায় বিতরণ করা হয় তা হলোঃ রোস্তম নগর, মোজাফফর নগর, আদর্শ কলেজ পাড়া, গুলশান নগর, রিয়াজ নগর, ইব্রাহিম নগর, বিবিসি মোড়, দক্ষিন পাড়া, বাবু পাড়া, সাহেব পাড়া,নিউ কলোনি,পুরাতন বাজার,পাওয়ার হাউজ কলোনি, সরকার পাড়া,তেলিপট্টি(থানা মোড়), হুগলি পাড়া, কালিকাবারি ডাঙ্গা পাড়া, খোলাহাটি ধোপাকল চকবলিয়া)
বিতরণ শেষে সংগঠনটি জানান, আমরা "পার্বতীপুর হেল্প ক্লাব" পরিবার আমাদের এই প্রিয় শহরের জন্য সবসময় ভালো কিছু কাজ করে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সকলের দোয়া এবং ভালোবাসা কামনা করি।
উল্লেখ্য, দিনাজপুরের পার্বতীপুরে সাধারণ জনগনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে নানা সমাজসেবামূলক কাজে এগিয়ে এসেছে পার্বতীপুর হেল্প ক্লাব নামক যুবসমাজের এই অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন।