প্রকাশিত,২৯, জুলাই,২০২১
নিজস্ব প্রতিবেদকঃ
দিনাজপুরের পার্বতীপুরে প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জম্ম বার্ষিকী পালন করা হয়েছে। ২৭ জুলাই সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আনন্দ মুখর পরিবেশে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাসানুল ইসলাম প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন সমাজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর প্রেসক্লাব সভাপতি শ,আ,ম হায়দার উপজেলা,আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান,রেল শ্রমিক নেতা জামাল উদ্দিন,অমল কুমার প্রমুখ।