
প্রকাশিত,২৩, নভেম্বর,২০২
এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগঃ
পার্বত্য চট্রগ্রামের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে বাংলাদেশ সরকার; বললেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের প্রতি তিনি অত্যন্ত আন্তরিক। পাহাড়ি জনগণ দুর্গম এলাকাগুলোতে রাস্তাঘাট সম্প্রসারণ ও উন্নয়নের কারণে অতি সহজেই মালামালসহ এক স্থান হতে অন্য স্থানে দ্রুত যাতায়াত ও স্থানান্তর করতে পারছে। ডিজিটাল ও ইন্টারনেট সুবিধাসহ মাল্টিমিডিয়া ক্লাস রুম ও অত্যাধুনিক ভবনসহ ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এছাড়া দেশের মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা আর সেবার মনোভাব দেশকে দ্রুত উন্নয়নের শীর্ষে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী দেশের গরীব-দুঃখী অসহায় মানুষের পাশে আছেন এবং আজীবন থাকবেন। আওয়ামী লীগ সরকার দেশের গরীব ও অসহায় মানুষের কল্যাণে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে এবং তা আগামীতেও বহাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ ২৩ নভেম্বর ২০২২ বুধবার খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় পুজগাং মুখ উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুম এবং পুজগাং মুখ এলাকায় মার্কেট পয়েন্ট উদ্বোধন কালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন। ।
পুজগাং মুখ এলাকায় মার্কেট পয়েন্ট উদ্বোধন কালে কৃষকদের অধিক ফসল উৎপাদনে আগ্রহী হতে উৎসাহ যুগিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, আপনারা বীজ থেকে চারা, চারা থেকে গাছ, গাছ থেকে ফুল ও ফল উৎপাদনের বৈজ্ঞানিক কৌশল গুলো কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন এবং সেই কৌশলগুলো অন্যান্য কৃষকদেরকেও শিক্ষা দেওয়ার জন্য পরামর্শ দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পূনর্বাসন এবং আভ্যন্তরিণ উদ্ভাস্তু নির্দিষ্টকরণ ও পূনর্বাসন বিষয়ক টাস্কফোর্স (প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা , জাতীয় সংসদের ৩০৯ নং আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সত্যেন্দ্র কুমার, ইউএনডিপির কর্মকর্তা সুপ্রদীপ চাকমা , খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়্যা আফরোজ, পানছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পানছড়ি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, সহসভাপতি ও পানছড়ি প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক অভিভাবক ও ছাত্র-ছাত্রীরাও উপস্থিত ছিলেন।
এছাড়াও মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সাওতাল পাড়া রাস্তা উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন, মডেল ভিলেজ পরিদর্শন, পানছড়ি মোল্লা পাড়া মডেল মাদ্রাসা ও এতিমখানা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন সহ নালকাটায় ইক্ষু ক্ষেত পরিদর্শন করেন।
এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগ ।