
প্রকাশিত,২২, নভেম্বর,২০২১
জয়পুরহাট প্রতিনিধিঃ২২, নভেম্বর ২০২১
জয়পুরহাট জেলার অন্তর্ভুক্ত পাঁচবিবি উপজেলার ৭ নং কুসুম্বা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ৷ পূর্ব কৃষ্ণপুর মৌজার ৪১৬ ভোট ও সীমানা নিধারন নি মেয়ে দীর্ঘদিন যাবত জটিলতায় ভোগছেন এলাকাবাসী। ইউনিয়নের সকল কাযক্রম খাজনা-খারিজ,নিবন্ধন, ট্রেডলাইসেন্স,সবকিছু কুসুম্বা ইউনিয়নে পরিচালিত হয়।কিন্তুু ভুলবসত ৪১৬ জন ভোটার আওলাই ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়।এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন দন্ড বিবাদের বেড়াজালে পড়েছে এলাকাবাসী। এই বিষয় নিয়ে আতঙ্কে আছে গ্রামের লোকজন।
এই ব্যাপারে হাইকোর্ট এর আইনজীবী এ্যাড.মোহাম্মদ আলী জিন্নাহ বলেন ৪১৬ জন শুধুমাত্র আওলাই ইউনিয়নের ভোটার কিন্তুু সকল কালক্রম কুসুম্বা ইউনিয়নে পরিচালিত হয় এই নিয়ে হাইকোর্টে মামলা প্রক্রিয়াধীন আছে।
আওলাই ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি আবু তালেব মন্ডল বলেন ৪১৬ জন ভোটারের বিষয়টি অনেক দিন যাবত জটিলতার মধ্যে রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান হক নতুবা দুই ইউনিয়নের মধ্যে দন্দ বিবাদ হওয়ার আশঙ্কা রয়েছে।
নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট