পরিবহন খাত নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ পরিবহন নেতাদের,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-১১, ১২:৪৭ পূর্বাহ্ন /
পরিবহন খাত নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ পরিবহন নেতাদের,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

গাজীপুর প্রতিনিধি:

বিগত আ’লীগ সরকার পতনের পর বাংলাদেশ সড়ক পরিবহন খাতকে নিয়ন্ত্রণের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন একাধিক পরিবহন নেতা।
তাঁদের দাবি, আওয়ামী দোসরদের সহযোগিতায় সাইফুল বাতেনসহ কিছু ব্যক্তি বাণিজ্য মন্ত্রণালয়ে একটি কমিটি অনুমোদনের জন্য জমা দিয়েছেন, যার কোনও আইনি বৈধতা নেই।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানকে সভাপতি ও খন্দকার রফিকুল হোসেন কাজলকে মহাসচিব করে একটি কমিটি, জামায়াত নেতা সৈয়দ একরামুল হককে সভাপতি ও একই কাজলকে মহাসচিব করে আরেকটি কমিটি, এবং নির্বাচনের মাধ্যমে কামাল জামান মোল্লাকে সভাপতি ও খন্দকার রফিকুল ইসলাম কাজলকে মহাসচিব করে আরও একটি কমিটি মন্ত্রণালয়ে জমা পড়ে।

পরিস্থিতি জটিল হওয়ায় গত ২৭ অক্টোবর মন্ত্রণালয়ের ডিজি চারটি কমিটির নেতাদের বৈধ কাগজপত্রসহ উপস্থিত হতে বলেন। পাশাপাশি, তিনি নির্দেশ দেন, চার পক্ষের সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ কমিটি গঠন করে দপ্তরে জমা দিতে হবে, অন্যথায় সব কার্যক্রম স্থগিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু নির্দেশনা অমান্য করে বিতর্কিত আলাউদ্দিন ও সাইফুল আলম নেতৃত্বাধীন পক্ষ গত ৬ নভেম্বর অবৈধভাবে গাজীপুর জেলা পরিবহন মালিক সমিতির কমিটি ঘোষণা করে। এ ঘটনাকে সম্পূর্ণ অবৈধ ও বিধিবহির্ভূত উল্লেখ করে তিনটি গ্রুপের পরিবহন নেতারা বলেন, আমরা আইনি কাঠামোর বাইরে কোনো কমিটি মেনে নেব না। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বৈধ প্রক্রিয়ায়ই পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।

এম এইচ শাহীন
গাজীপুর।
১০/১১/২৫