
প্রকাশিত,২০, জুলাই,২০২১
নিজস্ব প্রতিবেদক:
ঈদ-উল আযহা উপলক্ষ্যে
হৃদয়ে রঙিন ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হানিফ বিন রফিকের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ।
মোঃ হানিফ বিন রফিক বলেন, পবিত্র ঈদ-উল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধিময় বার্তা। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈদ-উল আযহা হলো নেক বান্দাদের জন্য পুরোষ্কার স্বরূপ। পবিত্র ঈদ-উল আযহা আমাদের ধনী-দরিদ্রের, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।
তিনি আরোও বলেন , দেশের এই দুর্যোগময়কালে সবার উচিৎ অসহায়-গরীব মানুষের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনে ঈদের নামাজ আদায় করবেন, করোনা ভাইরাস সংক্রমনের মহামারি থেকে নিজেকে রক্ষা করুন ও ঘরে থাকুন এবং আমার পক্ষথেকে হৃদয়ে রঙিন ফাউন্ডেশনের সকল সদস্য ও উপদেষ্টা মন্ডলী সহ সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদ-উল আযহা’র শুভেচ্ছা ঈদ মোবারক।