
প্রকাশিত,১০, আগস্ট,২০২৩
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পটিয়া পৌরসভা জাতীয় পার্টি সাধারণ মোস্তাক আহমদ এর শশুর ও পটিয়া পৌরসভা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম তালুকদার এর পিতা বিশিষ্ট সমাজ সেবক পটিয়া পৌরসদরে শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল হক তালুকদার (১০ আগষ্ট) বৃহস্পতিবার সকাল ৭.৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালের তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্যা আত্বীয় স্বজন গুণগ্রাহী রেখে যান। গতকাল বৃহস্পতিবার বাদে আসর পৌরসভা ৯নং ওয়ার্ড মধ্যম গোবিন্দারখীল বিওসি রোডস্থ বায়তুল ইকরাম জামে মসজিদে মরহুমে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থনে দাফন করা হয়েছে। তার নামাজের জানাজায় ইমামতি করেন আমির ভান্ডার দরবারের পীরে তরিক্বত শাহসূফি সৈয়দ ফরিদুল আবছার শাহ (ম.জি.আ.)।
তিনি আজীবন শাহ আমির উচ্চ বিদ্যালয়, শাহ আমির সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রসারসহ অসংখ্যা দ্বিনিশিক্ষা প্রতিষ্ঠান এবং আওয়ামীলীগের জন্য কাজ করে গেছে। তার দ্বিতীয় পুত্র জহিরুল হক তালুকদার পটিয়া পৌরসভা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।
মরহুমে নামাজের জানাজায় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, সাবেক মেয়র নুরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, দক্ষিণ জেলা যুবলীগ সাবেক সভাপতি আমম টিপু সুলতান চৌধুরী, পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারন সম্পাদক এমএনএ নাছির, যুগ্ম সাধারন সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, কাউন্সিলর সরোয়ার কামাল রাজীব, সাবেক কাউন্সিলর আবদুল মন্নান, দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম, বায়তুল ইকরাম জামে মসজিদের খতিব হাফেজ আহমদ আল কাদেরী, আ’লীগ নেতা মনজরুল আলম, আসাদুজ্জমান তানিম, নজরুল ইসলাম ঝন্টু, মাহবুবুর আলম, নাজিম উদ্দিন, জেলা যুবলীগ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম টিটু, উপজেলা মৎস্যজীবিলীগ আহবায়ক সাইফুল ইসলাম, শাহ আমির উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক এসএমএকে জাহাঙ্গীর, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, সহ-সভাপতি শেখ আবছার উদ্দিন, খাইরুল ইসলাম, আবদুল জব্বার, মফিজুল ইসলাম, সাধারন সম্পাদক রফিকুল আলম, যুগ্ম সম্পাদক এসএম আমান উল্লাহ আমিরী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম কাদের, দপ্তর সম্পাদক সোহেল খান, মামুন, আবু, আনিস, ছাত্রলীগ নেতা আবু ছৈয়দ তানভীরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
১০/০৮/২৩ ইং।