
প্রকাশিত,৩১,মে,২০২৩
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধঃ
পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড আল্লাই কাগজী পাড়ার গত ২৮ মে গভীর রাতে মোহাম্মদ নুরুল আমিন নামে জনের ক্রয় করা জায়গায় সীমানার বাউন্ডারি ওয়াল ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মুন্সি মিয়ার পুএ নুরুল আমিন বাদী হয়ে নজরল ইসলাম (৫০), মিজানুর রহমান (৩৫), মুজিবুর রহমান (৫৫), মো: আকিব উদ্দীন,
, হালিমা খাতুন (৪৮), ছেনােয়ারা বেগম (৪০),
ফাতোমা বেগম (৩৮),জয়নাব বিবি (8৫) বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুএে জানাযায়, নুরুল আমিন
খরিদা সূত্রে মালিক হয়ে দীর্ঘাদিন যাবৎ ভোেগ দখলে স্থিত ছিল। কিন্তু প্রতিপক্ষ বিবাদীগণ গত ২৮ মে গভীর রাতে বেআইনি জনতা গঠন করে দেশীয় অস্ত্র-শস্র নিয়ে নুরুল আমিন এর সীমানার বাউন্ডারী ওয়াল ভাংচুর করে আনুমানিক (চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার) প্রকাশ ক্ষতিসাধন করেন বলে অভিযোগ সুএে জানাযায়। ।বাদী নুরুল আমিন জানান, সংবাদ পেয়ে আমাদের উক্ত জায়গায় গিয়ে বিবাদীদের এরুপ অন্যায় কাজে বাধা প্রদান করলে বিবাদীগণ অমাদেরক খারাপ ভাষায় গালমন্দসহ মারধর করতে উদ্যত হয় এবং বিবাদীগণ বলে যে, আমাদের উক্ত সম্পত্তিতে আমাদেরকে কোনকিছু করতে দিবে না এবং প্রবেশ করতে দিবে না। আমরা যদি আমাদের উক্ত সম্পত্তিতে কোনকিছু করার চেষ্টা করি তাহলে আমাদেরকে মারধর করবে বলে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করে চলে যায়। এ বিষয়ে নুরুল আমিন পটিয়া থানার পুলিশ প্রশাসন ও হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরীর সুদৃষ্টি কামনা করেছেন। এ বিষয়ে পটিয়া থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০