

প্রকাশিত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ১৭ মার্চ ২৭ রমজান পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গুলশান মেহরিন রেস্তরাঁয় অনুষ্ঠিত হয়। পটিয়া খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস এর সঞ্চলনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মামুনুর রশীদ মামুন, আবদুল মাবুদ, সংগঠনের উপদেষ্টা জানে আলম, আবুল বশর, নুরুল ইসলাম ( মিশু), যুবদল নেতা ফোরকান বাবু, নুরুল আলম সওদাগর,সমাজ সেবক শওকত আকবর মুন্না, আবদুল আলিম, মাসুম, ইউনুস সওদাগর, মোহাম্মদ জাহেদ প্রমুখ।
ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করেন থানা মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম। ইফতার মাহফিলে বক্তারা বলেন,পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, তাই এ মাসকে কোরআনের মাস বলা
হয়। এই মাসে ইবাদতের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয় এবং একটি নফল ইবাদতের সওয়াব ফরজের সমান হয়ে যায়। এছাড়া লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাতও এই মাসেই অবস্থিত, যা হাজার মাসের চেয়েও উত্তম। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।