প্রকাশিত,১৭ এপ্রিল, ২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে পুলিশ সুপারের হাত থেকে ন্যায় নিষ্ঠার প্রতিক হিসাবে,শ্রেষ্ট সন্মাননা পুরুষ্কার পেলেন,নড়াইল ডিবি পুলিশের এএসআই মাফুজুর রহমান।
২০২১ মার্চ এর সন্মাননা মুলক,আজ (১৭এপ্রিল) শনিবার নড়াইল জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়াই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, প্রবীর কুমার রায় পিপিএম( বার) এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।এ সময় এএসআই মাফুজুর রহমান জানান,আমার এই পুরস্কার পাওয়ার পিছনে সবই অবদান,আমার টিমের প্রিয় সহযোদ্ধাদের সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল।সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামী দিনগুলোতে এর থেকে আরও ভালো কাজ করতে পারি সেই দোয়া করবেন বলেও জানান।এদিকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম (বার) নড়াইল থেকে বদলি জনিত কারনে নড়াইল থেকে চলে যান এবং নড়াইলে নতুন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর যোগদানের পর হতে প্রতিনিয়ত ডিবি পুলিশের এএসআই মাফুজুর রহমান নড়াইল জেলার বিভিন্ন যায়গা থেকে মাদকের আসামি সহ বিভিন্ন মামলার আসামিদের আটক করে নড়াইল জেলার সন্মাননা পুরুষ্কার গ্রহন করে নড়াইল জেলায় সন্মাননা লাভ করেন।নড়াইলে নতুন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) যোগদানের পর হতে নড়াইলে কোন মাদক ব্যবসায়ী ব্যবসা করতে পারবে না বলে পুলিশ সুপার হুশিয়ারী দেন এবং নড়াইল জেলা পুলিশের সকল সদস্যগণ দিগনির্দেশনা মেনে নড়াইলে জেলা থেকে সকল প্রকার দূর্নিতি অনিয়ম সহ মাদকের শিকড় সহ উফড়ে ফেলতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন বলে জানান।