
প্রকাশিত,১৯, আগস্ট,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে সাতক্ষীরা মাদক ব্যবসায়ী নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবির) হাতে আটক।
আজ (১৯আগষ্ট) বৃহশপ্রতিবার সকালে নড়াইল ডিবি পুলিশের গোপন সংবাদেে ভিত্তিতে সাতক্ষীরার মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক (ফেনসিডিল) নিয়ে নড়াইল জেলা হয়ে ঢাকা যাবেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার প্রবীর কুমার রায় এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিমের এসআই দেবব্রত চিন্তাপাত্র,এএসআই আলী হোসেন,এএসআই মো:আলম হোসেন,কনষ্টবল মো:মিন্টু নন্দী,সরোয়ার,মো:শিবলী মাহমুদ,মো:শরিফ,সুব্রত বিশ্বাসসহ,
নড়াইল হাতির বাগান নতুন বাসস্টান্ড নামক স্থানে আগে থেকে ওতপেতে থাকে সকাল ৯ ঘটিকায় সময় যশোর টু কালনা গামী বাস নড়াইল হাতির বাগান বাসস্টান্ডে থামলে মাদক ব্যবসায়ী মো:সোহাগ হোসেন (৩০), পিতা-ইয়াকুব আলী,গ্রাম,পাথরঘাটা,থানা ও জেলা- সাতক্ষীরা বাস থেকে নামে এবং সোহাগের ঘাড়ে থাকা ব্যাগ তল্লাশি করিয়া ব্যাগের ভিতরে অভিনব কায়দায় কাপড় ও কাগজ দিয়ে মুড়ানো ২০ বোতল ফেনসিডিল।তাৎক্ষণিক জনগণের সামনে ওইব্যাগের ভিতরে থাকা ফেনসিডিল দেখিয়ে উদ্ধারপূর্বক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।