প্রকাশিত,২০, জুলাই,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের ঈদ শুভেচ্ছা উপহার দিয়ে সবার নজর কাড়লেন,নিয়াজ মাহমুদ ভিকু।নড়াইলে করোনা ভাইরাসের মধ্যে মানবীক কাজ করা রেডক্রিসেন্ট সোসাইটির ৩০ জন স্বেচ্ছোসেবককে ঈদের শুভেচ্ছা উপহার দিলেন, আমেরিকা প্রবাসী নিয়াজ মাহমুদ (ভিকু)।
সোমবার (১৯ জুলাই) রাতে রেডক্রিসেন্ট সোসাইটির নড়াইল জেলা ইউনিটের কার্যালয়ে এই উপহার প্রদান করেন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে উপহার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এডঃরওশন আরা কবীর,সদস্য এডঃসঞ্জীব বসু,প্রবাসীর ভাই নিয়াজ মাসুদ খান হিরো।করোনা মহামারীর মধ্যো করোনার ২য় ঢেউ শুরু হবার পর থেকে যুব রেডক্রিসেন্ট ইউনিটের প্রায় ৫০ সদস্যগণ নড়াইল জেলার সর্বত্য কাজ করছে।করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ,নিয়মিত রান্না করা খাবার প্রদান সহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় এইসব স্বেচ্ছাসেবক কাজ করে আসছে।এদিকে প্রতিনীয়ত ঝুকিতে থেকে কাজ করা স্বেচ্ছাসেবীদের দিকে কেউ নজঁর না দিলেও নজর পড়েছে দানবীর মহানায়ক আমেরিকা প্রবাসী নিয়াজ মাহমুদ (ভিকু) সাহেবের।করোনা মহামারীর প্রথম থেকেই নড়াইলের বিভিন্ন সংগঠন রাতদিন এসব করোনা রোগীসহ অসহাদের পাসে থেকে কাধেঁ কাধঁ মিলিয়ে নিজেরাও করোনায় আক্রান্ত হয়েছেন।সেই সব স্বেচ্ছাসেবকদের কথা চিন্তা করে ঈদ কে সামনে রেখে নড়াইলের সন্তান গরিব অসহাদের বন্ধু আমেরিকা প্রবাসী নিয়াজ মাহমুদ (ভিকু) ছেলে মেয়েদের ঈদ শুভেচ্ছা দেন।এদিকে নড়াইল জেলায় কোন অসহায় ব্যক্তি বিপদে পড়লে নিয়াজ মাহমুদ ভিকু সাহেবের নজরে আসলে খোজখবর নিয়ে সাহাজ্যের হাত বাড়িয়ে দেন।নিয়াজ মাহমুদ ভিকু জানান,নড়াইলে বিভিন্য সংগঠনের ছোট ছোট ছেলে মেয়েরা রাত দিন করোনা মহামারীর মধ্যে অক্সিজেন সিলিন্ডার,স্বাস্থ্যসামগ্রী সেবা,রান্না করা খাবার,এ্যাম্বুলেন্স সেবা,ঔষুধ সেবা,ডাঃ সেবা,মৃত দেহ দাফন ও দাহন সেবাসহ সকল প্রকার সেবা দিতে প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছেন।এসব ছেলে মেয়েদের কিন্তু মহামারীর মধ্যে বিপদেও পড়তে হয় এমন বিষয় চিন্তা করে আমি এসব ছোট ছেলে মেয়ের জন্য সামান্য ঈদ উপহার দিয়ে খুশি করার চেষ্টা করেছি মাত্র বলেও জানান।নড়াইল জেলার বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকদের সহ নড়াইল বাসির অসহায় পরিবারের পাসে জেলার বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান,ভিকু সাহেব।