
প্রকাশিত,১১ এপ্রিল, ২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে চাঁদা না পেয়ে ব্যবসায়ী মুজিবর রহমান (৫৩) কে গুলির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে নড়াইল থানা পুলিশ।গ্রেফতারকৃত"রা হলো নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার ছমির মোল্লার ছেলে তরিকুল ইসলাম (২২) ও ভওয়াখালী গ্রামের ইলাহী মোল্লার ছেলে কাজেম মোল্লা (২২)।এদিকে শনিবার (১০এপ্রিল) যশোর পঙ্গু হাসপাতালে গুলিবিদ্ধ ব্যবসায়ী মুজিবরের ডান পায়ে হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে।গুলির ঘটনায় আহত মুজিবর রহমান বাদি হয়ে ৬ জনকে আসামি করে শুক্রবার (৯ এপ্রিল) সদর থানায় একটি মামলা দায়ের করেন।মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আমির জানান,আসামি দুই জনকে সদরের সিঙ্গাশোলপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামি প্রাথমিকভাবে পুলিশের কাছে মুজিবরকে গুলি ও কুপিয়ে জখম করার কথা স্বীকার করেছে।পুলিশ ও গ্রেফতারকৃত"রা জানায়,শহরের বেতবাড়িয়া এলাকার ভাঙ্গাড়ি ব্যবসায়ী মুজিবর রহমানের কাছে মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে ৬ জনের একটি দল তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তারা ১ লাখ টাকা চাঁদা দাবি করে।এসময় মুজিবর টাকা দিতে অস্বীকার করায় তাকে ডান হাঁটুর নিচে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে ক্যাশবাক্স থেকে ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।এ ঘটনার পর মুজিবর রহমানকে প্রথমে সদর হাসপাতাল পরে যশোর বেসরকারি পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলেও পায়ে পচন ধরলে শনিবার (১০ এপ্রিল) ডান হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলতে হয়েছে।