
প্রকাশিত, ১৭ জানুয়ারি,
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই শতাধিক হত দরিদ্র শিতার্থদের মাঝে শীতবস্ত বিতরণ করেন,সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃফয়সাল মুস্তারী।
(১৬জানুয়ারি) শনিবার সন্ধ্যায় দিঘলিয়া নিজ বাস ভবন ও দিঘলিয়া বাজারে এই শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় ফয়সালের পরিবারের সদস্যরা সহ নড়াইলের সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে প্রতিষ্ঠাতা মীর্জা গালীব সতেজ ও অনান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে ফয়সাল মুস্তারী বলেন,প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথায় অনুপ্রানীত হয়ে এবং শীতের কষ্টে আমার এলাকার মানুষ যাতে কষ্ট না পায় এ সমস্ত হতদরিদ্রদের ইউনিয়ন থেকে চিহ্নিত করে এই শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি,আমাদের এই কর্মসূচী চলমান থাকবে এবং ফয়সাল মুস্তারী তার পরিবারের সকল প্রবাসীদের জন্য দোয়া কামনা করেন।