
প্রকাশ ৮ জানুয়ারি, ২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলার নড়াগাতি থানা এলাকায় অভিযান চালিয়ে টক্কর সাপ উদ্ধার ও ১ জন কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৭জানুয়ারি) রাত ৯ ঘটিকার সময় নড়াগাতি থানা এলাকায় অভিযান চালিয়ে এই টক্কর সাপটি উদ্ধার করা হয়।
নড়াইল পুলিশ সুপারের নির্দেশক্রমে,গোপন সংবাদের ভিত্তিতে,এ এস আই আনিস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ এস আই মাহফুজুর রহমান,এ এস আই শরিফুল ইসলাম,কনেষ্টোবল বখতিয়ার,বিকাশ,শিবলি,সরোয়ার সহ নড়াগাতি থানার পুটিমারি গ্রাম হইতে,মোঃমোস্তফা শেখ,পিতাঃ মৃত মমরেজ শেখ সাং পুটিমারি থানাঃনড়াগাতি,জেলা নড়াইল কে ১ টি টক্কর সাপ সহ আটক করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের এ এস আই আনিস এ প্রতিবেদক কে বলেন,আসামীকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে,তার নিজ বসৎঘরে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে ৮ মাস যাবৎ সুকৌশলে একটি টক্কর সাপ লালন পালন করে আসছে,জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিমূলে টক্কর সাপ টি উদ্ধার করিয়া নড়াগাতি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।