
মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:
আসছে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন। এর ই মধ্যে ১১ই ডিসেম্বর সকল প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দিয়েছে জেলা নির্বাচন অফিস। এবারের নির্বাচনে ইভিএম মেশিনের মাধ্যমে পৌরসভার প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
মেয়র হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতিকে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক মেয়র রমজান আলী এবং বিএনপির ধানের শীষ প্রতিকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যন আতাউর রহমান আতা'র মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
এদিকে মেয়র প্রার্থী রমজান আলীর সমর্থনে মানিকগঞ্জ পৌর এলাকায় প্রতিদিন ই জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অংঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চলছে প্রচার প্রচারণা এবং সভা-সমাবেশ। শহরের চারিদিকে পোষ্টারে পোষ্টারে ছেয়ে ফেলা হয়েছে। অপর দিকে ভিন্নচিত্র বিএনপির প্রার্থীর ক্ষেত্রে,, তেমন কোন প্রচার প্রচারনা বা অনুষ্ঠান চোখে পড়ছেনা শহরের কোথাও। শহরের বিভিন্ন স্থানে অল্প কিছু পোষ্টার টাঙ্গানো হয়েছে। ৫/৬ জন লোক নিয়ে বিএনপি মনোনিত প্রার্থী মাঝে মাঝে ভোট চাইতে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।
তবে পৌর এলাকার সাধারণ মানুষ বলছেন, প্রার্থীদের মধ্যথেকে যোগ্যতম ব্যক্তিকেই তারা বেছে নিবেন। দল কিংবা প্রতিক নয় মেয়র হলে সাধারণ মানুষের জন্য যিনি কাজ করবেন তাকেই ভোট দিয়ে পৌর পিতার আসনে বসাবেন তারা।
আবার প্রায় ০৯ টি ওয়ার্ডের বেশীর ভাগ ভোটারদের মতে বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তাই পৌরসভার উন্নয়ন পেতে চাইলে নৌকার প্রার্থী রমজান আলীর কোন বিকল্প নেই। তারা মনে করেন পৌর মেয়র হিসেবে শতভাগ অভিজ্ঞ মেয়র প্রার্থী রমজান আলী। কারন হিসেবে তারা বলছেন রমজান আলী বিভিন্ন মেয়াদে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পরবর্তী সময়ে মেয়র সহ পৌরসভার সকল দায়িত্ব পালন করেছেন, তাই তিনি পৌরসভায় নির্বাচিত হলে সহযেই কাজ করতে পারবেন।