
প্রকাশিত
শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৩ জুন) ২০২৬ খ্রিষ্টাব্দে তিনি এই পরিদর্শনে যান।
থানায় পৌঁছালে এসপিকে স্বাগত জানান চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মনীষ দাস। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা, হাজতখানা, মেস এবং রান্নাঘরসহ সার্বিক কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
থানায় আগত সেবা প্রত্যাশীদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এসপি এন এম নাসিরুদ্দিন। এছাড়াও তিনি স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, "জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।"
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার পরিদর্শন বইয়ে (ভিজিট বুক) স্বাক্ষর করেন।