

প্রকাশিত
শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
১৮ই মার্চ (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
নিহত ঠাকুর চাঁন (২৫) মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জেলে পাড়া এলাকার বাসিন্দা।
আহতদের মধ্যে রয়েছেন— জনার্দন (৪৫), পিতা বজ হরিদাস, এবং রবিউল হোসেন (২০), পিতা আবুল কালাম। জনার্দন একই এলাকার বাসিন্দা এবং রবিউল হোসেন ওয়াইজদী বাড়ির বাসিন্দা।
নিহত ঠাকুর চাঁন আহত জনার্দন এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে পিতা-পুত্র নদীর ধারে বেঁধে রাখা তাদের মাছ ধরার নৌকা ঠিক আছে কিনা দেখতে যান।
এ সময় বজ্রপাতে তারা আক্রান্ত হন।
ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়।
অন্যদিকে, রবিউল হোসেন নিজ তরমুজ ক্ষেতে পাহারারত অবস্থায় বজ্রপাতের শব্দ ও আলোর প্রভাবে আহত হন।
বজ্রপাতের ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান, রবিউল হোসেন বর্তমানে শঙ্কামুক্ত থাকলেও অপর আহতের অবস্থা গুরুতর।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


















আপনার মতামত লিখুন :