
প্রকাশিত,২৮, সেপ্টেম্বর,২০২১
মো: বাবুল, নেত্রকোণা থেকে ঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সু্যোগ্য কন্যা বাংলার উচ্ছাস,দুঃখী মানুষের শেষ আশ্রয়স্থল গণ-মানুষের নেতা মানবিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে সারা-দেশের ন্যায় আজ নেত্রকোণা এলজিইডি ভবন মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এতে উপস্তিত ছিলেন ময়মনসিংহ জেলা এলজিইডি ভবনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিএম আজাদ, নেত্রকোণা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু, সিনিয়র সহকারী প্রকৌশলী মো: কবির উদ্দিন শাহ্, ১০ উপজেলার ইঞ্জিনিয়ার এবং সাব- ইঞ্জিনিয়ার সহ মুসল্লিগন এবং সুধীজন।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা এবং সুস্ত থেকে দেশ পরিচালনা করার জন্য দোয়া পড়ানো হয়।