
প্রকাশিত,০৪, অক্টোবর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ,(৪, অক্টোবর) নেত্রকোণা জেলায় পুলিশের যৌথ অভিযানে নেত্রকোণা পৌরসভাধীন এলাকা হোসেনপুর থেকে ৩০০০ হাজার পিস ইয়াবা এবং একটি মাইক্রোবাস আটক করা হয়।
জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর রশিদের তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনর্চাজ আবুল কালামের নেতৃত্বে ময়মনসিংহ থেকে যান বাহন তল্লাশি কালে ময়মনসিংহ থেকে আসা মাইক্রোবাসটি সন্দেহ হলে পুলিশ তার পিছু নেয়।
পরক্ষণেই পুলিশের উপস্থিতি টের পেয়ে হোসেনপুর কার ওয়াশের কাদা রাস্তা দিয়ে ঢুকে যায়।
নাছুরবান্দা পুলিশেও পিছু ধাওয়া করলে মাইক্রোবাসে থাকা ৩ মাদক ব্যবসায়ী ইয়াবা এবং মাদক বহনকারী মাইক্রোবাসটি রেখে দৌড়ে পালিয়ে যায়।
নেত্রকোণার পুলিশ রেখে যাওয়া মাইক্রোবাসটি তল্লাশী করলে বিশেষ কায়দায় রাখা পলিথিন দিয়ে মোড়ানো ৩০০০ হাজার ইয়াবা উদ্ধার করে।
এ প্রসংঙ্গে নেত্রকোণা জেলার দক্ষ, বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদ প্রেস বিফ্রিং-এ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করে ৩০০০ হাজার পিস ইয়াবা সহ ১টা মাইক্রোবাস আটক করা হয় কিন্তু ইয়াবা ব্যবসায়ী থাকা ৩জন দ্রুত পালিয়ে যায়।
তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ীরা যেকোন কৌশল অবলম্বন করলেও সুফল আসবে না কারণ আমার পুলিশ খুবই দক্ষতার সহিত মাঠে কাজ করে যাচ্ছে।
আপনাদের সকলের সার্বিক সহযোগিতা পেলে এই জেলায় মাদক কে জিরো টলারেন্স করবো ইনশাআল্লাহ।