
প্রকাশিত,০১, নভেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় নেত্রকোণা মডেল থানার দক্ষ অফিসার ইনর্চাজ(ওসি) খন্দকার শাকের আহমেদের তত্ত্বাবধানে
মডেল থানা-পুলিশ মোটরসাইকেল চোর চক্রের সদস্য নিবিড় আহমেদ সালমান,মোঃ রবিন এবং ফরহাদকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে নেত্রকোণা মডেল থানা-পুলিশ।
জানা যায়, জেলায় এ রকম অনেকেই মোটরসাইকেল চোর চক্রের সদস্য রয়েছে।
ওই চোর চক্রের সদস্যরা মিনিটেই চোখের আড়ালে মোটরসাইকেল নিয়ে উধাও।
এ প্রসংঙ্গে নেত্রকোণা মডেল থানার দক্ষ এবং বিচক্ষণ অফিসার ইনর্চাজ খন্দকার শাকের আহমেদ বলেন, সকলেই শখের মোটরসাইকেল নিরাপত্তায় এবং লক করে রাখবেন।
আমরা নেত্রকোণা জেলার দক্ষ পুলিশ সুপার ফয়েজ আহমেদ স্যারের নির্দেশনায় গোপনে কাজ করে যাচ্ছি এবং মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের বিলুপ্ত করার লক্ষ্যে কঠোর নজরে রাখছি।
আমরা আজও ৩ জন মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের আটক করে মহামান্য আদালতে সোর্পদ করা হয়েছে।