
প্রকাশিত,১৫, অক্টোবর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের নির্দেশনায় মডেল থানার দক্ষ অফিসার ইনর্চাজ খন্দকার শাকের আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এস আই আব্দুল্লাহ আল-ফাহাদের সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার রাজুর বাজার থেকে ভারতীয় নিষিদ্ধ মদ সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ কাবিল মিয়া(২৭)কে গ্রেফতার করে।
জানা যায়, দীর্ঘদিন ধরেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে মোঃ কাবিল মিয়া দূর্গাপুর এবং কলমাকান্দা বর্ডার এলাকা থেকে নিষিদ্ধ ভারতীয় মদ আনা-নেওয়া করতো।
এ প্রসংঙ্গে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনর্চাজ খন্দকার শাকের আহমেদ বলেন, আমাদের অভিভাবক এসপি স্যারের কড়া নির্দেশ দেওয়া আছে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আমরা প্রতিনিয়ত বিশেষ অভিযান অব্যাহত আছে।
তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আসামী কাবিল মিয়া দীর্ঘদিন ধরেই ভারতীয় মদের ব্যবসা করে আসছে।
আজ গোপন সংবাদের ভিত্তিতে রাজুর বাজার এলাকা থেকে ১০ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ সহ তাকে গ্রেফতার করে থানায় মামলা রুজু করা হয়।