
প্রকাশিত,১১, অক্টোবর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ এবং আবু সাঈদ পুকুরের ডুবে মৃত্যু খবর পাওয়া যায়।
জানা যায়, নেত্রকোণা জেলার হাটখলা এলাকার মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহ এবং মদন জাহাঙ্গীরপুর এলাকার আবু সাঈদ আটপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সুতারপুর মাদ্রাসার ৯ম শ্রেনীর শিক্ষার্থী।
মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের থেকে জানা যায়,আজ দুপুর থেকে আব্দুল্লাহ এবং আবু সাঈদকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
অনেক খোজাখুজির পর সুতারপুর মাদ্রাসার বড় হুজুরের বাড়ির পুকুরে প্রথমে আব্দুল্লাহর লাশ পানিতে ভাসতে দেখে পরে ২০ মিনিট পর আবু সাঈদের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।
মৃত্যুর খবর শুনা মাত্রই এলাকায় হাজারো মানুষের ঢল এবং সেখানকার মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা এবং এলাকাবাসী শোকাহত।
এ বিষয়ে আটপাড়া থানা থেকে পুলিশ লাশ সুরত-হাল করছেন।
এ প্রসংঙ্গে আটপাড়া থানার দক্ষ অফিসার ইনর্চাজ মোঃ জাফর উল্লাহ ২ মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত করে বলেন, ঘটনা শুনেই আমি সুতারপুর মাদ্রাসায় পুলিশ পাঠিয়েছি।
তিনি আরো জানান বিষয়টি আমি দেখছি।