
প্রকাশিত,২৫, আগস্ট,২০২১
মোঃ বাবুল নেত্রকোণাঃ
পরকীয়ায় খুন হন প্রবাসী স্ত্রী শরীফা আক্তার। চাঞ্চল্যকর হত্যাকান্ড ৪৮ ঘন্টার ব্যবধানে খুনি সুভাষ মিয়া(৩৭) কে গ্রেফতার করে নেত্রকোণা মডেল থানা-পুলিশ। আজ নেত্রকোণা জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংশা গুচ্ছগ্রামের প্রবাসী রিপন মিয়ার বাড়ি থেকে তারই স্ত্রী শরীফার জবাই করা মরদেহ উদ্ধার করে। খুনের ঘটনায় মৃত শরীফার বোন হীরামন ওরফে আংগুরা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে নেত্রকোণা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী অফিসার এস.আই নাজমুল হুদা জেলার বিজ্ঞ এবং দক্ষ পুলিশ সুপার আকবর আলী মুন্সীর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মুহাম্মদ ফখরুজ্জামান জুয়েল এবং অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মোর্শেদা খাতুনের সহযোগীতায় ঘটনা পরিদর্শন এবং তদন্তকালে জানতে পারে মৃত শরীফার স্বামী রিপন মিয়া বিদেশ থাকার সুবাধে বিদেশ থেকে টাকা বিকাশের মাধ্যমে লেনদেনের মাঝেই বিকাশ দোকানদার এবং প্রবাসী রিপন মিয়ার বন্ধু সুভাষ মিয়ার সহিত শরীফার প্রথমে মন দেয়া-নেয়া তারপর শারীরিক সম্পর্ক গড়ে উঠে। এভাবে অনেকদিন চলাকালে মৃত শরীফা আক্তার সুভাষ মিয়াকে বিয়ের জন্য চাপ-প্রয়োগ করে কিন্তু সুভাষের স্ত্রী -সন্তান রয়েছে। পরক্ষণে সুভাষ বিভিন্ন ভাবে সময় ক্ষেপণ করা কালে স্বামাজিক এবং পারিবারিক বিষয় চিন্তা করে শরীফাকে খুন করার পরিকল্পনা করতে থাকে এরই মাঝে ২০শে আগস্ট গভীর রাতে ঘরের সিধ কেটে প্রবেশ করে ঘুমন্ত অবস্তায় শরীফাকে ছুরি দিয়ে জবাই করে খুন করে।
অতিদ্রুত নেত্রকোণা জেলার বিচক্ষণ এবং সাহসী পুলিশ সুপার আকবর আলী মুন্সীর কঠোর নির্দেশনায় ৪৮ ঘন্টার ব্যবধানে খুনি সুভাষ মিয়াকে কাংশা এলাকা থেকে গ্রেফতার এবং খুন করার ছুরি উদ্ধার করতে সক্ষম হয়েছে নেত্রকোণা জেলা পুলিশ। গ্রেফতার হওয়া আসামী পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা অকপটে স্বীকার করেছে এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারা জবানবন্দীতে শরীফাকে ছুরি দিয়ে খুন করার কথা স্বীকার করেছে।